Close Menu
আবু সাঈদ আহমেদ
  • হোম
  • সাঈদ আর্কাইভ
    • উপন্যাস
    • গল্প
    • অকবিতা
    • মনসুখিয়া
    • শিশু-কিশোর সাহিত্য
    • আলাপ
    • অনুবাদ
    • সম্পাদনা
    • খসড়া
  • আলাপ
  • অনুবাদ
  • সম্পাদনা
  • রিভিউ
  • প্রকাশনা
  • ওয়ার্কশপ
  • বহুস্বর

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

শকুন | জীবনানন্দ দাশ

August 7, 2026

মেঘ-মল্লার | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

August 7, 2026

কর্তার ভূত | রবীন্দ্রনাথ ঠাকুর

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
আবু সাঈদ আহমেদ
Thursday, September 17, 2026
Facebook X (Twitter) Instagram YouTube
Subscribe
  • হোম
  • সাঈদ আর্কাইভ
    • উপন্যাস
    • গল্প
    • অকবিতা
    • মনসুখিয়া
    • শিশু-কিশোর সাহিত্য
    • আলাপ
    • অনুবাদ
    • সম্পাদনা
    • খসড়া
  • আলাপ
  • অনুবাদ
  • সম্পাদনা
  • রিভিউ
  • প্রকাশনা
  • ওয়ার্কশপ
  • বহুস্বর
আবু সাঈদ আহমেদ
Home»বহুস্বর»শকুন | জীবনানন্দ দাশ

শকুন | জীবনানন্দ দাশ

0
By Sayeed Ahmed on August 7, 2026 বহুস্বর
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

মাঠ থেকে মাঠে-মাঠে—সমস্ত দুপুর ভ’রে এশিয়ার আকাশে-আকাশে
শকুনেরা চরিতেছে; মানুষ দেখেছে হাট ঘাঁটি বস্তি; নিস্তব্ধ প্রান্তর
শকুনের; যেখানে মাঠের দৃঢ় নীরবতা দাঁড়ায়েছে আকাশের পাশে

আরেক আকাশ যেন—সেইখানে শকুনেরা একবার নামে পরস্পর
কঠিন মেঘের থেকে; যেন দূর আলো ছেড়ে ধূম্র ক্লান্ত দিক্‌হস্তিগণ
প’ড়ে গেছে—প’ড়ে গেছে পৃথিবীতে এশিয়ার খেত মাঠ প্রান্তরের পর

এই সব ত্যক্ত পাখি কয়েক মুহূর্ত শুধু; আবার করিছে আরোহণ
আঁধার বিশাল ডানা পাম গাছে—পাহাড়ের শিঙে-শিঙে সমুদ্রের পারে;
একবার পৃথিবীর শোভা দেখে, বোম্বায়ের সাগরের জাহাজ কখন

বন্দরের অন্ধকারে ভিড় করে, দ্যাখে তাই; একবার স্নিগ্ধ মালাবারে
উড়ে যায়—কোন্ এক মিনারের বিমর্ষ কিনার ঘিরে অনেক শকুন
পৃথিবীর পাখিদের ভুলে গিয়ে চ’লে যায় যেন কোন্ মৃত্যুর ওপারে;

যেন কোন্ বৈতরণী অথবা এ-জীবনের বিচ্ছেদের বিষণ্ণ লেগুন
কেঁদে ওঠে…চেয়ে দ্যাখে কখন গভীর নীলে মিশে গেছে সেই সব হূন।

[৪৩]

Author

  • Sayeed Ahmed
    Sayeed Ahmed
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link

Related Posts

মেঘ-মল্লার | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

August 7, 2026

কর্তার ভূত | রবীন্দ্রনাথ ঠাকুর

August 6, 2026

How To Become A Journalist: A Step-By-Step Guide For Beginners

March 10, 2022

Women March in Latin American Cities Calling for Abortion Rights

March 10, 2022

Where You Still Need to Wear a Mask in New York City in 2023

January 19, 2021

5 Best European Countries To Visit If You Are On A Budget

January 17, 2021

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Latest Posts

শকুন | জীবনানন্দ দাশ

August 7, 20262 Views

মেঘ-মল্লার | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

August 7, 20264 Views

কর্তার ভূত | রবীন্দ্রনাথ ঠাকুর

August 6, 202611 Views

Here’s What Happens to Your Body if You Eat Pizza Every Week

March 10, 20224 Views
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
Don't Miss

কবুতরের বুক

By Sayeed AhmedJanuary 11, 2020

একটা পাতাও বাকি নেই ঝরার মতো, শীতের এখন অখণ্ড বিশ্রাম। মাঘ মাসের মাঝামাঝি, শীত যেন…

Bill Gates Flew Economy Class For 10 Years After Becoming A Billionaire

January 10, 2020

কর্তার ভূত | রবীন্দ্রনাথ ঠাকুর

August 6, 2026
Demo

আবু সাঈদ আহমেদ

আবু সাঈদ আহমেদ
লেখক • অনুবাদক • সম্পাদক

© ২০২৬ আবু সাঈদ আহমেদ। সর্বস্বত্ব সংরক্ষিত।

এই ওয়েবসাইটে প্রকাশিত আবু সাঈদ আহমেদের সকল সাহিত্যকর্ম, অনুবাদ, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, ছবি এবং অন্যান্য মৌলিক বিষয়বস্তু বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন ও আন্তর্জাতিক কপিরাইট চুক্তির অধীনে সংরক্ষিত। লেখকের পূর্বানুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, অনুবাদ, ছবি বা অন্য কোনো উপাদান সম্পূর্ণ বা আংশিক পুনঃপ্রকাশ, পুনর্মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ, রূপান্তর অথবা যে কোনো মাধ্যমে ব্যবহার আইনত নিষিদ্ধ।

যোগাযোগ
ই-মেইল: info@sayeedahamed.com
হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট ও ভয়েস মেসেজ): +880 1805-549490
Facebook X (Twitter) Pinterest YouTube WhatsApp
© 2026 Abu Sayeed Ahamed. Designed by Pedal Press.

Type above and press Enter to search. Press Esc to cancel.